February 4, 2026 3:28 am

রাজবাড়ীতে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে চিকিৎসককে গাছে বেঁধে গণপিটুনি

চিকিৎসককে গাছে বেঁধে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরুলী বাজার এলাকায় ধর্মীয় অবমাননার অভিযোগে এক অবসরপ্রাপ্ত চিকিৎসককে প্রকাশ্যে গাছে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটেছে। রবিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নবাবপুর ইউনিয়নের এ বাজার এলাকায় স্থানীয় জনতার হাতে এই সহিংসতার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।

AP1GczNGhM4cZe39 avc6EN2OZOjcdYVKiU47J6d71g3mY s VS8oQI2PPM2WYFDw4HAZ6ZsIEgh0nTr7yD3qWHorVE7ouNq6kU8Cq6ElZ8Rr9T1xSY7rzfT2wcL7AVLljzM RZ64s50gW8jyVOJgP2j0Duv=w786 h878 s no gm?authuser=0

নির্যাতনের শিকার ব্যক্তি হলেন ডা. আহম্মদ আলী, যিনি নবাবপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের সাবেক কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় তেকাটি গ্রামের বাসিন্দা।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, ‘রবিবার সকালে বেরুলী বাজারের এক চায়ের দোকানে বসে কথা বলার সময় চিকিৎসক আহম্মদ আলীর নামে অভিযোগ উঠে, তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে মন্তব্য করেন, যেটিকে স্থানীয় লোকজন অবমাননাকর বলে মনে করেন।’ এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে উত্তেজিত হয়ে ওঠেন এবং দুপুরের দিকে একদল জনতা তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং তার পরপরই তাকে মারধর করা হয়।

AP1GczONxJg3HIcpX3GaJdf1iP jgB2Ur7I19Va86xBpIC 4sjmltXb3jQR5MjK9Nu6nJdzR5TuokacOo4ABu SBM5qpVTZWh JtkskCYCTOGskYWf5haJZk1yzE2T2Nl98epwSMEes7xdtuu5EuhCDnOIkk=w800 h450 s no gm?authuser=0

ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন আশেপাশের দোকানপাট ও যানবাহনে অস্থিরতা সৃষ্টি হয়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ এবং নিকটবর্তী সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যৌথভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গণপিটুনির শিকার ডা. আহম্মদ আলীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ বিষয়ে ওসি জামাল উদ্দিন আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছি এবং পরিস্থিতি শান্ত করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কিনা বা কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তারিখ: ১৫ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: itvbd

Click here to read this article in English

আরো খবর পড়ুন

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top