February 4, 2026 2:05 am

খুলনায় নৃশংসতা
চোখে-মুখে আঠা লাগিয়ে গৃহবধূকে গণধর্ষণ

গৃহবধূকে গণধর্ষণ
খুলনার পাইকগাছায় এক গৃহবধূকে সুপার গ্লু দিয়ে চোখ-মুখ বেঁধে গণধর্ষণের নৃশংস ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের জন্ম দিয়েছে। রোববার দিবাগত রাতে ৪-৫ সদস্যের এক ডাকাত চক্র বাড়িতে ঢুকে এই নারীর ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।

 

এই মর্মান্তিক ঘটনাটি পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে ঘটেছে। সোমবার সকালে প্রতিবেশীরা ওই নারীকে হাত-মুখ বাঁধা অবস্থায় অচেতন দেখে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী রোববার রাতে ব্যবসার কাজে গড়ইখালীতে অবস্থান করছিলেন। এই সুযোগে ডাকাতরা বাড়িতে ঢুকে তার স্ত্রীর চোখ ও মুখ সুপার গ্লু দিয়ে আটকে দেয় এবং পাশবিক নির্যাতন চালায়।

প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী, ডাকাতরা রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করে প্রথমে নারীর চোখ ও মুখ সুপার গ্লু দিয়ে আটকে দেয়। এরপর ওড়না দিয়ে তার চোখ ও মুখ বেঁধে ফেলে এবং হাত বাঁধে। এ সময় তারা নারীর কানের দুল ও নাকফুল ছিঁড়ে নিয়ে যায়।

ডাকাতরা শুধু নারীর ওপর নির্যাতনই চালায়নি, বাড়ির আসবাবপত্র তছনছ করে আলমারি ও বাক্স থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সোমবার সকালে প্রতিবেশীরা নারীটিকে বাঁধা অবস্থায় অচেতন দেখে উদ্ধার করে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নারীটি অচেতন অবস্থায় ছিলেন। তার স্বামী জানান, তার স্ত্রীকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. সাইফুল ইসলাম এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান। ওসি ওবাইদুর রহমান সাংবাদিকদের বলেন, “ভুক্তভোগী নারীটি এখনও অসুস্থ। তার কাছ থেকে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তার অবস্থা উন্নত হলে আমরা সঠিক তথ্য পেতে পারব।”

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ [১]

Click here to read this article in English

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top