February 3, 2026 7:53 pm

নির্মম নির্যাতন: ঢাকায় হাসপাতালের পেছনে ৯ বছরের পথশিশু ধর্ষণের শিকার

ঢাকায় হাসপাতালের পেছনেChild Raped Behind Hospital

রাজধানী ঢাকার মহাখালী এলাকায় এক ভয়াবহ বর্বরতার শিকার হয়েছে নয় বছরের এক পথশিশু। সোমবার, ১৪ জুলাই ২০২৫, রাত আনুমানিক ৮টার দিকে মহাখালী ক্যানসার হাসপাতালের পেছনের নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) ভর্তি করা হয়েছে।

 

ঘটনার বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা এক শিশুর কান্না ও রক্তক্ষরণ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওসিসিতে ভর্তি করা হয়।

 

AP1GczMlEplasEWtrNicgHifH7JzybUqOLtnwmHnwt7r1cLzboMbc3 wfKbZZ64vr5dAVHSb0A0aAfP GjSaAAYkmDqQY hS49 ljVBzW6ZS1OPymbOl NoS aknXaJLrblkcFD Rq8iI0r8fV8LLMRzV7=w800 h450 s no gm?authuser=0

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, মঙ্গলবার সকালে শিশুটির ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে অন্যান্য প্রাসঙ্গিক মেডিকেল টেস্টও করা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট পরীক্ষার ফল হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।”

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, শিশুটি রাজধানীর বনানী এলাকায় ফুটপাতে বসবাস করত। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। শিশুটি পুলিশকে জানিয়েছে, সোমবার রাতে এক অচেনা ব্যক্তি তাকে ডেকে মহাখালীর একটি হাসপাতালের পেছনে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তিকে সে পূর্বে চিনত না, তবে সামনে পড়লে চিনতে পারবে বলে জানিয়েছে।

এসআই রফিকুল ইসলাম জানান, “এই ঘটনায় বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার স্থান পরিদর্শনসহ আলামত সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “শিশুটির স্বাস্থ্য পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে এবং সে ওসিসিতে চিকিৎসাধীন। পুলিশ তার পরিবারের খোঁজ করছে এবং সামাজিক সেবা সংস্থার সহায়তায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।”

তারিখ: ১৫ জুলাই, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: kalerkantho, channel24bd, banglanews24, samakal, banglatribune, ittefaq, bdnews24, prothomalo

Click here to read this article in English

আরো খবর পড়ুন

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top