February 3, 2026 11:06 pm

পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সালিশ: চড়-থাপ্পড় দিয়ে মীমাংসা

ধর্ষণের ঘটনায় সালিশ

কুষ্টিয়া সদর উপজেলায় এক পাঁচ বছরের শিশুর নির্মম ধর্ষণের ঘটনায় স্থানীয় সালিশদাররা অভিযুক্ত বৃদ্ধকে চড়-থাপ্পড় দিয়ে ঘটনাটি “মীমাংসা” করার চেষ্টা করেছেন। এই নৃশংস অপরাধের শিকার শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

 

AP1GczMEZhTH2cPA IErVrbhPAn5Q0b3NGWQkG0Q6aVI3UX6GKhwvavcLlLx4l4orgX5rdQzU1flrnMnwNFeoZmUMA1BmVzZHmlJwvRH3HbZeT23wBudPRua8cJ3EIDkcr7Tr H heBgukWzPG LgJcD Oo3=w800 h450 s no gm?authuser=0

ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন সকালে শিশুটির মা তার নানিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেলে, প্রতিবেশী বিশা মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধ সুযোগ নিয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নেয়। কিছুক্ষণ পর শিশুটি খোঁড়াতে খোঁড়াতে ফিরে এলে তার মা সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, বিশা তাকে নিয়ে “খারাপ কাজ” করেছে।

 

পরিবারটি বিষয়টি গ্রামের মাতব্বর ও স্থানীয় ইউপি সদস্যদের জানালে, ১২ জুন রাতে একটি সালিশ বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সমাজপ্রধান রহিম মণ্ডল ও ইউপি সদস্য মতিউর রহমান লিটন। অভিযুক্ত বিশাকে সালিশে হাজির করে চড়-থাপ্পড় মেরে “শাস্তি” দেওয়া হয় এবং ঘটনাটিকে সামাজিকভাবে মীমাংসা বলে ঘোষণা করা হয়।

চড়-থাপ্পড় দিয়ে ধর্ষণের বিচার

সালিশের পরের দিন শিশুটি তীব্র শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম নিশ্চিত করেছেন যে, শিশুটির ধর্ষণের শারীরিক প্রমাণ পাওয়া গেছে এবং সে এখনও মানসিক আঘাতে ভুগছে।

শিশুটির মা জানান, “মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রথমে থানায় যাইনি। মেম্বার ও সমাজপ্রধানরা বলেছেন, আগে চিকিৎসা করিয়ে নাও, পরে মামলা করতে সাহায্য করব। এখন আমি নিশ্চিতভাবে মামলা করব।”

সালিশদারদের বক্তব্য

ইউপি সদস্য মতিউর রহমান লিটন দাবি করেছেন, তিনি ভুক্তভোগী পরিবারকে মামলা করার পরামর্শ দিলেও তারা তা করেনি। তিনি বলেন, “সালিশে অভিযুক্তকে চড়-থাপ্পড় মেরে মীমাংসা করেছিল তারই আত্মীয়রা। আমি শুধু উপস্থিত ছিলাম। এভাবে বিচার করা উচিত হয়নি।”

অন্যদিকে, সমাজপ্রধান রহিম মণ্ডল বলেন, “আমরা সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেছি। পরিবারকে মামলা করতে বলেছিলাম, কিন্তু তারা তা করেনি।”

পুলিশ ও আইনী পদক্ষেপ

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, শিশুটির পরিবারকে মামলা করার জন্য উৎসাহিত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নুরনবী বলেন, “শিশুটির চিকিৎসা শেষে পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তারিখ: ১৭ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: samakal, banglatribune, jagonews24

Click here to read this article in English

আরো খবর পড়ুন

 

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top