February 4, 2026 2:20 am

বরিশালের গৌরনদীতে প্রতিমা ভাঙচুর: পালানোর সময় কিশোর আটক

প্রতিমা ভাঙচুর

বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে একটি হিন্দু পরিবারের বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা রাম কৃষ্ণ দে’র বাড়িতে পারিবারিক উপাসনালয়ের মধ্যে রাখা হিন্দু ধর্মীয় দুটি প্রতিমা ছিল। বুধবার দুপুরে এক কিশোর হঠাৎ করেই সেই বাড়িতে প্রবেশ করে এবং মন্দিরের ভিতরে থাকা প্রতিমা দুটি ভাঙচুর করে পালানোর চেষ্টা করে। তবে আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ কিশোরটিকে ধরে ফেলেন এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

AP1GczNKLPkxYKkPn60hCRIbUzRtofxKufBP04JEoNX9aXUaiR f8qVNimd8Hdva2jK4WoQe rnOpoW6HGSzUOkEatMmzQGQ0G x 5osJzMJPXlRSvH7lz3gMirU JxDmuQlYhFMhzSuNog8FdYSS5RZWKn8=w1024 h576 s no gm?authuser=0

আটক কিশোরের বাড়ি একই উপজেলার ভীমেরপাড় গ্রামে বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম এবং বয়স তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, “আটক কিশোর বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে, সে এককভাবে এমন কাজ করেছে নাকি কারো প্ররোচনায় এ ঘটনা ঘটিয়েছে।”

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিকভাবে এটি বিচ্ছিন্ন একটি ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও, উস্কানি বা সংঘবদ্ধ কোন পরিকল্পনা থাকলে তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে। স্থানীয়দের কেউ কেউ এ ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করছেন, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রতিমা দুটি আংশিকভাবে ভাঙচুর করা হয়েছে। রাম কৃষ্ণ দে ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন। তাঁরা মনে করেন, এ ধরনের ঘটনা স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করতে পারে।

তারিখ: ০৫ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: bdnews24

Click here to read this article in English

আরো খবর পড়ুন

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top