February 4, 2026 12:37 am

চকলেটের প্রলোভনে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

৫ বছরের শিশু ধর্ষণের

রাজধানীর কদমতলী থানার পুলিশ একটি মর্মান্তিক ঘটনায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। অভিযোগ রয়েছে, তিনি চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে একটি পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ করেছেন। ঘটনাটি ঢাকার শ্যামপুর বালুর মাঠ এলাকায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে ঘটেছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

কদমতলী থানা সূত্র জানায়, শিশুটির মা কদমতলী একটি ভাড়া বাসায় বসবাস করেন। প্রতিদিনের ন্যায় গত ২৫ এপ্রিল তিনি তার পাচঁ বছরের মেয়েকে নিয়ে কদমতলীর শ্যামপুর বালুর মাঠে ৯নং রোডে মিনহাজের বন্ধ ফ্যাক্টরির নিচতলায় পুরাতন প্লাস্টিকের ভাঙ্গারি বাছাই করতে যান। সেখানে শিশুটি খেলাধুলা করছিল। অভিযুক্ত ইউসুফ আলী পাটোয়ারী শিশুটিকে চকলেট ও বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে যান এবং ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এলে ইউসুফ আলী পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় দুই ব্যক্তি শফিকুল ইসলাম শাহিন ও এক অজ্ঞাতনামা ব্যক্তি তাকে পালাতে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে।

AP1GczNU6MqEAsqvn6fA 2DJv4sczaL1uuc46w56EFBVo I DRHpt6zUFIo9UNfyVF7J0zOHYj6K TT2J68BJj3qCYGLe1IUS91dFBDeVc7GZIQBhH5MzvWyUL61sqixP5e gx0 i2gxt3tt17dx8Mg TaaZ=w750 h390 s no gm?authuser=0

ঘটনার পর শিশুটির মা স্থানীয় জনতার সহায়তায় শফিকুল ইসলাম শাহিনকে আটক করে কদমতলী থানায় সোপর্দ করেন। এরপর পুলিশ একটি নিয়মিত মামলা রুজু করে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ ২৯ এপ্রিল ভোররাতে ঢাকার বাসাবো এলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে মামলার আরেক অভিযুক্ত, অজ্ঞাতনামা সহযোগী এখনও পুলিশের হাতে ধরা পড়েনি। তাদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।

তারিখ: ০২ মে, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: bdnews24, jagonews24, banglatribune, dhakamail

Click here to read this article in English

আরো খবর পড়ুন

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top