অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার
মুন্সিগঞ্জে খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

দুই শিশু

মুন্সিগঞ্জ সদরে ঘটনাটি ঘটেছে, পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ধর্ষণের শিকার দুই শিশুর মধ্যে একজনের বয়স ৮ বছর এবং অন্যজনের বয়স ১০ বছর। শিশু দুটি মুন্সিগঞ্জ সদরে তাদের পরিবারের সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করত। অভিযুক্ত বৃদ্ধের নাম মোহাম্মদ সেকেন্দার আলী (৬৫)। তিনি ভ্রাম্যমাণ দোকানে শরবত বিক্রি করতেন। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায়।

483647988 122102962628794668 7274558712277936251 n.jpg? nc cat=106&ccb=1 7& nc sid=127cfc& nc ohc=PGzkoXjGJegQ7kNvgELjyYl& nc oc=AdnahptZ jz 4GfjST6yAOC2NU31pbkbxokzYZXoOTkxGucvajIMgU0EzNVPAxexmk0ry9X4m7 plEcoWvbcdg n& nc zt=23& nc ht=scontent.fktm3 1

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ মার্চ বেলা ৩টার দিকে সেকেন্দার আলী শিশু দুটিকে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তিনি তাদের ধর্ষণ করেন। ঘটনার পর শিশু দুটিকে বিষয়টি কারও কাছে প্রকাশ না করতে ভয়ভীতি দেখান তিনি।

পরিবারের সদস্যরা শিশু দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন। তবে শুক্রবার স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেকেন্দার আলীকে আটক করেন। এরপর তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক সজীব দে সংবাদমাধ্যমকে জানান, “ভুক্তভোগী দুই শিশুর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশুর মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।”

তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযুক্ত সেকেন্দার আলী ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি। পুলিশ এখন ঘটনাটি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারিখ: ৮ মার্চ, ২০২৪

তথ্যসূত্রঃ ঢাকাট্রিবিউন

আরো খবর পড়ুন

পীর শামীম রেজাকে হত্যা
ধর্ম

কুষ্টিয়ায় ‘মব সহিংসতা’: পুরোনো ভিডিও ঘিরে পীর শামীম রেজাকে হত্যা, আস্তানায় অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত এক সহিংস ঘটনায় পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হয়েছেন। ঘটনাটি

Read More »
সেলিম ওয়াস্তিকের Saleem Wastik
অন্যান্য

প্রাক্তন মুসলিম ইউটিউবার সেলিম ওয়াস্তিকের ওপর হামলা : মতপ্রকাশের স্বাধীনতা সংকটে

জনপ্রিয় প্রাক্তন মুসলিম অ্যাক্টিভিস্ট,  ইউটিউবার ও মানবাধিকার কর্মী  সেলিম ওয়াস্তিক বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ওপর চালানো এই

Read More »
গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
Scroll to Top