February 4, 2026 3:38 am

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মার্কিন নারী
কক্সবাজারে এক মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ মার্চ ২০২৫) সকাল ১০টার দিকে শহরের হিলডাউন সার্কিট হাউসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সাড়ে ৬ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তারেকুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

ঘটনার শিকার মার্কিন নারী (২৬) কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। তার স্বামীও একই সংস্থায় চাকরি করেন। ঘটনার সময় ওই নারীর সঙ্গে তার এক নারী সহকর্মী উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারী একটি শর্ট মেসেজের মাধ্যমে তাকে ঘটনার বিস্তারিত জানান।

বার্তায় উল্লেখ করা হয়, সকাল ১০টার দিকে মার্কিন নারী ও তার সহকর্মী শহরের শহীদ সরণি দিয়ে হাঁটছিলেন। তারা লক্ষ্য করেন যে একজন যুবক তাদের অনুসরণ করছে। এ বিষয়টি বুঝতে পেরে তারা হিলডাউন সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে পড়েন। তাদের অনিরাপদ মনে হচ্ছিল। দাঁড়িয়ে যাওয়ার পর যুবকটি তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। হঠাৎ যুবকটি মার্কিন নারীকে পেছন থেকে জাপটে ধরে এবং তার স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এরপর যুবকটি দৌড়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী তার বার্তায় যুবকের শারীরিক বৈশিষ্ট্যও বর্ণনা করেন। তিনি লিখেন, ছেলেটি খাটো গড়নের এবং হলুদ রঙের টি-শার্ট পরা ছিল।

483485762 122103704354794668 210736429582793596 n.jpg? nc cat=100&ccb=1 7& nc sid=127cfc& nc ohc=VLU4KcnCaKcQ7kNvgFBDscw& nc oc=AdkcTx2dQH4wcp6IfRPjf25P MPCVrmhG28WldHOjx NwUvp8M SffJYWwkDlw1J49 k7GtzSo9PyK2 nDJ9aGHB& nc zt=23& nc ht=scontent.fktm3 1

কক্সবাজার পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন জানান, ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে। সাড়ে ৬ ঘণ্টা পর অভিযুক্ত তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকা থেকে তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত তারেকুল ইসলাম কক্সবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে আগেও কক্সবাজার মডেল থানায় শ্লীলতাহানির মামলা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সে ‘চুইল্যা তারেক’ নামে পরিচিত।

পুলিশ সুপার বলেন ঘটনাটি মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ঘটে যায়। খুদে বার্তা পাওয়ার পর পুলিশ ওই যুবককে ধরতে অভিযান শুরু করে। তিনি (ভুক্তভোগী নারী) অভিযুক্তকে শনাক্ত করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তারেকুল ইসলামকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগের মামলার রেকর্ড এবং বর্তমান ঘটনার ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন বলেছেন, “আমরা ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করেছি এবং ঘটনাটির তদন্ত দ্রুততার সঙ্গে চলছে।”

প্রকাশের তারিখ: ১১ মার্চ ২০২৫

তথ্যসূত্রঃ BDbulletin

Click here to read this article in English

আরো খবর পড়ুন

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top