February 4, 2026 4:57 am

দুই আসামি আটক
সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে দলবেঁধে ধর্ষণ

মানসিক ভারসাম্যহীন তরুণী
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে দলবেঁধে ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে দুইজনকে আটক করেছে। ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

 

মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ছড়াগাঙ রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত দুই আসামি হলেন শাহপরান থানার দলুইপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রাকিব মিয়া (২৫) এবং একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজারের হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।

পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন এলাকায় তরুণীকে দলবেঁধে ধর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন তরুণীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে তাকে ভর্তি করা হয়েছে।

483485336 122104519670794668 4643652280495842518 n.jpg? nc cat=101&ccb=1 7& nc sid=127cfc& nc ohc= mxAFRdrOssQ7kNvgHXyBWY& nc oc=Adlu8ZLVo imdRA7IR6jUCj3Mgq58QCSrc0YIcSX0rarnAHlOnxOR7gkAI9ZGHolSO NyA1BSClTY1GQ3GqPg4TE& nc zt=23& nc ht=scontent.fktm3 1

ঘটনার বিস্তারিত জানতে গিয়ে ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন তরুণীর বাবা ঢাকা পোস্টকে বলেন, “সকালে আমার মেয়ের মোবাইল থেকে একটি ফোনকল আসে। ফোনে জানানো হয়, একটি চা বাগান এলাকায় সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করার জন্য অনুরোধ করা হয়। পরে সিলেট এয়ারপোর্ট থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওসমানী হাসপাতালে মেয়ের কাছে আসি।”

তিনি আরও জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। গত চারদিন আগে মেয়েটি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে ঘটনাটি নিশ্চিত করে জানান, “ঘটনার পর ভুক্তভোগী (মানসিক ভারসাম্যহীন তরুণী)কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। রাত ১০টার দিকে দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এই ঘটনায় স্থানীয় সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। মানসিকভাবে অসুস্থ একজন তরুণীর ওপর এই ধরনের নৃশংসতা সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার অন্যান্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছে তারা।

তথ্যসূত্রঃ dhakapost

তারিখ: ১২ মার্চ ২০২৫

Click here to read this article in English

আরো খবর পড়ুন

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top