April 30, 2026 7:15 am

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী থানায় ডেকে নিয়ে ফরেনার্স অ্যাক্টের সেকশন ২৩এ এর অধীনে বাংলাদেশি ধর্মত্যাগী লেখক মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে গ্রেফতার করা হয়েছে। ৩ নভেম্বর সকাল প্রায় ১০টার দিকে তাঁকে পুলিশ আনুষ্ঠানিকভাবে আটক করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় বলে জানা গেছে। তাঁর পরবর্তী কোর্ট ডেট ১৭ নভেম্বর নির্ধারিত হয়েছে।

 

সূত্র জানায়, এর আগে ২৭ অক্টোবর কল্যাণী থানার অধীন গয়েশপুর ফাঁড়িতে তাঁকে টানা চার দিন ধরে আটক রাখা হয়। তল্লাশির পর তাঁকে FRRO-তে নিয়ে গিয়ে ভিসা রিনিউয়ের আবেদন করিয়ে মুক্তি দেওয়া হয়। পরে ২ নভেম্বর আবার থানায় হাজির হতে নোটিশ পাঠানো হয়। ৩ নভেম্বর থানায় গেলে তাঁকে গ্রেফতার করা হয়।

ফরেনার্স অ্যাক্ট সেকশন ২৩এ অনুযায়ী মামলা প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা, এবং সাজার মেয়াদ শেষে বাংলাদেশে ডিপোর্ট করা হতে পারে। মানবাধিকারকর্মীরা বলছেন, তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে প্রাণনাশের ঝুঁকি অত্যন্ত বেশি।

মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ২০১৭ সালে প্রকাশ্যে ইসলাম ত্যাগ করেন। তিনি ইসলামের উগ্রপন্থা ও মৌলবাদ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতেন। তিনি মাদ্রাসায় শিশু নির্যাতন ও দমনমূলক ধর্মীয় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে বক্তব্য রাখতেন। সম্প্রতি তিনি ভারতে থেকেই তাঁর প্রথম বই “নাস্তিক ইমামের হজ্জ্ব” প্রকাশ করেন। তিনি মুফতি মাসুদ হিসেবে অধিক পরিচিত।

ধর্মত্যাগের আগে তিনি ঢাকার একটি মাদ্রাসার ইমাম, পাশাপাশি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধারে হাফেজ, মাওলানা ও মুফতি উপাধিধারী আলেম। ইসলামের সমালোচনা করার কারণে বাংলাদেশে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর হত্যার হুমকির মুখে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান।

তিনি বৈধ ভিসায় ভারত প্রবেশ করেছিলেন বলে জানা যায় এবং পরবর্তী সময়ে একাধিকবার ভিসা নবায়নও পেয়েছেন। তবে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন পাসপোর্ট পাওয়ার সময় তাঁর ভিসা আবেদন FRRO কর্তৃক প্রত্যাখ্যাত হয়। এরপর থেকে তিনি পুনরায় ভিসা অনুমোদনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

কারাবন্দী অবস্থায় তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। ভারতের বিভিন্ন জেলখানায় উগ্রপন্থী বন্দীদের উপস্থিতির কারণে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন অনেক অধিকারকর্মী।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের ব্লগার, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করছেন। অনেককে #FreeMuftiMasud হ্যাশট্যাগ ব্যবহার করে মুক্তি ও মানবিক বিবেচনার দাবি জানাতে দেখা যাচ্ছে।

তারিখঃ ৭ নভেম্বর, ২০২৫

Click here to read this article in English

আরো খবর পড়ুন

পীর শামীম রেজাকে হত্যা
ধর্ম

কুষ্টিয়ায় ‘মব সহিংসতা’: পুরোনো ভিডিও ঘিরে পীর শামীম রেজাকে হত্যা, আস্তানায় অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত এক সহিংস ঘটনায় পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হয়েছেন। ঘটনাটি

Read More »
সেলিম ওয়াস্তিকের Saleem Wastik
অন্যান্য

প্রাক্তন মুসলিম ইউটিউবার সেলিম ওয়াস্তিকের ওপর হামলা : মতপ্রকাশের স্বাধীনতা সংকটে

জনপ্রিয় প্রাক্তন মুসলিম অ্যাক্টিভিস্ট,  ইউটিউবার ও মানবাধিকার কর্মী  সেলিম ওয়াস্তিক বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ওপর চালানো এই

Read More »
গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top